রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শেষ সময়ের প্রচারণায় রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
বিরামহীন প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটার কাছে গিয়ে শুনছেন তাদের প্রত্যাশার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
গত ২২শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে।
সে হিসেবে আগামীকাল সকাল ৭টার পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, প্রচারপত্র বিতরণ কিংবা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না।
এদিকে, আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তারেক রহমান সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এবং শফিকুর রহমান রাত ৬টা থেকে ৭টাটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গেছে।
তাদের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Post a Comment